সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নারীদের সম্মান করার আহবান প্রভার

বিনোদন ডেস্ক:

আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। পাশাপাশি সব বিষয়ে নারীকে দোষারোপ না করে তাদের প্রতি সম্মান জানানোর কথা উল্লেখ করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। প্রভা লিখেন, কোনো নারীর বিবাহ বিচ্ছেদ হলে বলা হয় সে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়।

ছেলে সন্তান জন্ম না নিলে বলা হয়, ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই। আবার কোনো নারী ধনী এবং স্বাধীন প্রিয় হলে তাকে পতিতা বলা হয়। সন্তান খারাপ হলেও সব দোষ মায়ের। কারণ মা-ই তার সন্তানকে নষ্ট করেছে। নারীদের সম্মান করার আহ্বান জানিয়ে প্রভা লেখেন, কোনো মেয়ে যদি খেলাধুলা করতে চায় তাহলে বলে, তুমি মেয়ে, তোমার জন্য এটা খুবই কঠিন এবং এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না। কোনো নারী যদি পুনরায় বিয়ে করেন, তাহলে বলা হয় সে তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেনি। স্বামী প্রতারণা করলেও বলা হয়, সব দোষ নারীর। কারণ সেই তাকে এমন বানিয়েছে। আর নারীরা এসব পরিস্থিতির মধ্যদিয়ে বেঁচে থাকে। এই পৃথিবীতে একজন নারী হওয়া সত্যিই সহজ নয়; আসুন সবাই নারীদের সম্মান করি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION