সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাগরে তীরে ভেসে এসেছে বিপুল পরিমাণ মৃত মাছ

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে বিপুল পরিমান মৃত মাছ ভেসে এসেছে।
শনিবার সন্ধ্যায় ভাটার সময় এসব মৃত ভেসে আসতে থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, কলাতলী সৈকতের আধা-কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে এই মাছের বাংলায় শুদ্ধ নাম ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশীর ভাগই সাগরে চলে যায়। তবে স্থানীয়দের ধারণা, ভাটার সময় আবারো মাছগুলো ভেসে আসতে পারে।
বাংলাদেশ সমু্দ্র গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইদ মো: শরীফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এবং মানুষের সাথে কথা বলে প্রাথমিকভাবে যতটুকু জেনেছি তা হল- সাগরে কোন ধরণের পরিবেশ দূষণ হয়নি। কারণ, পরিবেশ দূষণ হলে মাছের সাথে অন্যান্য সামুদ্রিক পোকা মাকড়রাও মারা যেত। তবে মাছগুলো কোন জেলের ফিশিং দূর্ঘটনায় ভেসে আসতে পারে। ঘটনাস্থলে বৈজ্ঞানিক কর্মকর্তারা কাজ করছেন। আরও পরিক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION