আজ সোমববার বেলা ১২ টায় কক্সবাজার শহরের এন্ডাসন রোডের জলিল মার্কেটের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দীর্ঘ ৩৫ বছরের সাতজন ভাড়াটিয়াকে নতুন নির্মিত মার্কেটে চুক্তিকৃত দোকানের দখল ২৪ ঘন্টার মধ্যে বুঝিয়ে না দিলে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন আওতাভূক্ত শহরের সকল দোকান বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, গত ১৯৮৭ সাল থেকে জনৈক এডভোকেট আব্দুল জলিলের কাছ থেকে তারা সাতজন ভাড়াটিয়া সালামীর ভিত্তিতে দোকান নেন। তারা মালিকের কাছে নিয়মিত ভাড়া পরিশোধ ব্যবসা করছিলেন। মূল মালিকের মৃত্যুর পর গত ২০১৯ সালে তার ছেলে কলিম উল্লাহ ‘জলিল টাওয়ার’ নামে নতুন মার্কেট নির্মাণের কথা বলে পুরাতন ভাড়াটিয়াদের সঙ্গে নতুন সালামী নির্ধারণ করে চুক্তি করেন। মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘ ৩ বছর ধরে মালিক ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে হয়রানি করে আসছেন।
কর্মসূচিতে ভূক্তভোগী দোকান মালিক ও তাদের পরিবারের সদস্য, দোকান মালিক সমিতি ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর মাহাবুবর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাশেম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
ভয়েস/আআ