সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কারাভোগ শেষে ৪১ জন বাংলাদেশীকে ফেরত দিল মিয়ানমার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

মিয়ানমারের বিভিন্ন কারাগারে কারাভোগ শেষে ৪১ জন বাংলাদশী নাগরিককে ফেরত দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বুধবার (২৩ মার্চ) দুপুরে মিয়ানমারের মংডু টাউনশিপে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির মধ্যে পতাকা বৈঠক শেষে ৪১ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে বিজিপি। বিকেলে বিজিবি প্রতিনিধি দল এসব বাংলাদেশী নাগরিককে নাফ নদী পার হয়ে টেকনাফে নিয়ে আসে।

নাফ নদীর পাড়ে টেকনাফ জেটি ঘাটে পৌঁছে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ব্রিফিং এ জানান, গত বছর মে মাস থেকে ৪১ জন বাংলাদেশী নাগরিক মিয়ানমারের রাখাইন ষ্টেটের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করার পর মিয়ানমারে অত্যন্ত অমানবিক জীবনযাপন করছিল তারা। বিষয়টি জানার পর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘদিন ধরে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিয়ানমারের মংডুতে বিজিবি এবং বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৪১ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে।

বিজিবি অধিনায়ক ব্রিফিং এ জানান, বাংলাদেশি এসব নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের অভিযোগে বিজিপির হাতে গ্রেফতার হয়ে মিয়ানমারের কারাগারে বন্দি ছিল। পতাকা বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।  দুই দেশের প্রতিনিধিদল পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রগতিশীল উন্নতি এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তাদের মতামত ব্যক্ত করেন।

ব্রিফিং এ বিজিবি অধিনায়ক জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা ৪১ জন বাংলাদেশীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহায়তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরে তাদের স্ব স্ব পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হবে। ফিরিয়ে আনা বাংলাদেশী নাগরিকদের মধ্যে ২৩ জন টেকনাফ উপজেলার, ২ জন উখিয়া উপজেলার, ৭ জন রাংগামাটি জেলার, ৭ জন বান্দরবান জেলার, ২ জন খাগড়াছড়ি জেলার এবং ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে; যিনি মিয়ানমারের রাখাইন ষ্টেটে আতœীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে মিয়ানমার পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন। বাকিদের অধিকাংশই জেলে। তারা নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার পুলিশের হাতে আটক হন। ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে কেউ কেউ মিয়ানমারের কারাগারে সর্বোচ্চ ৭ বছর কারাভোগ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION