সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
স্থানীয়রা জানায়, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সাথে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার সদর থানার এসআই নাছির উদ্দীন মজুমদার জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে অবর্জনার সাথে একটি কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল। তবে এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।