সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

চকরিয়া থেকে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

চকরিয়া থানাধীন সবুজবাগ আবাসিক এলাকায় অভিযানে ১,৭৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, ২৬ মার্চ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকাধীন একটি ভাড়াবাসায় মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল একই তারিখ আনুমানিক সাড়ে চারটার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ১। মোঃ ওমর ফারুখ (৩৭) (রোহিঙ্গা), পিতা-মৃত ক্যালা সিং, সাং-লম্বাশিয়া ক্যাম্প নং-০১, ব্লক নং-এইচ ২, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার; ২। মোঃ এমরান (২৮),পিতা-মৃত মোঃ ইদ্রিস, সাং-চিরিঙ্গা, ০২ নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও উক্ত ভাড়াবাসা তল্লাশী করে সর্বমোট ১,৭৫০ (এক হাজার সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION