সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

শহরে দোকান বন্ধ রেখে অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার

ভয়েস প্রতিবেদক:

দীর্ঘ ৩৫ বছরের ভাড়াটিয়াকে নতুন নির্মিত মার্কেটে চুক্তিকৃত দোকান বুধবার সন্ধ্যার মধ্যে বুঝিয়ে দেয়ার দাবি জানিয়েছে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন। মালিক কর্তৃক দায়িত্ব নিয়ে বুধবার সন্ধ্যার মধ্যে পুরাতন ভাড়াটিয়াদের দোকান বরাদ্ধ দেয়া না হলে বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত শহরের সকল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দোকান বন্ধ রাখার সময়ে কক্সবাজার শহরের এন্ডাসন রোডের জলিল মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ব্যবসায়ীরা।

মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে উপদেষ্টা ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবর রহমান।

সভাপতি বলেন, গত ১৯৮৭ সাল থেকে এডভোকেট আব্দুল জলিলের কাছ থেকে তারা সাতজন ভাড়াটিয়া সালামীর ভিত্তিতে দোকান নেন। তারা মালিকের কাছে নিয়মিত ভাড়া পরিশোধ ব্যবসা করছিলেন। মূল মালিকের মৃত্যুর পর গত ২০১৯ সালে তার ছেলে কলিম উল্লাহ ‘জলিল টাওয়ার’ নামে নতুন মার্কেট নির্মাণের কথা বলে পুরাতন ভাড়াটিয়াদের সঙ্গে নতুন সালামী নির্ধারণ করে চুক্তি করেন। মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘ ৩ বছর ধরে মালিক ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে হয়রানি করে আসছেন। এব্যাপারে মালিকের সাথে যোগাযোগ করা হলেও কোন উদ্যোগ না নিয়ে হয়রানী অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি, প্রশাসনকে অবহিত করলেও কোন কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে দোকান বন্ধ রেখে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হল। অবস্থান কর্মসূচি থেকে পরবর্তি কর্মসূচি দেয়া হবে।

সাধারণ সম্পাদক আবুল হাশেম সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফেডারেশনের উপদেষ্টা ফিরোজ আহমদ ওসমানী, শওকত ওসমান পিয়ারো, জসিম উদ্দিন চৌধুরী, লাইব্রেরী সমিতির সভাপতি ওমর ফারুক, ইজি বাইক মার্কেটের সভাপতি রফিকুল ইসলাম, পূরাতন তরকারি শেডের সভাপতি মোহাম্মদ মোস্তফা, বৃহত্তর বার্মিজ মাকের্র্ট সমিতির সভাপতি মুসা কলিম উল্লাহ, কৃষি অফিস সড়কের সভাপতি মোহাম্মদ সোহেল, বেকারি সমিতির সভাপতি নাসির উদ্দিন, হর্কাস মার্কেটের সভাপতি সামির উদ্দিন সুমন, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী নুরুল ইসলাম সোহান ও সমবায় সুপার মার্কেটের সহ সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION