বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দেশে করোনায় মৃত্যুহীন আরও একটি দিন

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে ৩০ মার্চ সকাল ৮টা থেকে ৩১ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনায় কেউ মারা যায়নি। ফলে, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল।

উল্লিখিত সময়ে ৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হলো মোট ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮৪ জন করোনা রোগী। এ পর্যন্ত বাংলাদেশে করোনামুক্ত হয়েছেন মোট ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন।

এ সময়ে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ১২ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৪০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION