শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজের ফাঁদে নিজে পা দিলেন পুতিন: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে আক্রমণের ফলে রাশিয়া ‘নিকৃষ্টতর দেশে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। খবর বিবিসি।স্কাই নিউজের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগের মতো শক্তিশালী নন। তিনি এখন নিজের তৈরি খাঁচায় থাকা একজন মানুষ।

ওয়ালেসের মতে, পুতিনের সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে এবং তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। রাশিয়ার গ্রেট আর্মির খ্যাতিও নষ্ট করা হয়েছে।পুতিন প্রসঙ্গে আরও বলেন, ইউক্রেনের সঙ্গে যা করছেন শুধু ফলাফল নিয়েই নয়, নিজের সেনাবাহিনীর পরিণতি নিয়েও তাকে বাঁচতে হবে।

ওয়ালেস বলেন, রুশ বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে এবং ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিক তাদের লক্ষ্য বলে মনে হচ্ছে।আগের অভিজ্ঞতার উল্লেখ করে জানান, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হবে। পরিস্থিতি আরও বেশি খারাপ হবে।সঙ্গে যোগ করেন, আন্তর্জাতিক মিত্ররা সাঁজোয়া যান ও দূরপাল্লার কামান এবং গোলাবারুদসহ ইউক্রেনকে আরও সামরিক ও ‘প্রাণঘাতী’ সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION