সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

চাঞ্চল্যকর রিদুয়ান হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সিটি কলেজের গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্র রিদুয়ান হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহাকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।
আটককৃত আসামীরা হলেন, পৌরসভার রুমালিয়ারছরা এলাকার সেলিম সওদাগরের ছেলে হেরাম আল ছোটন (২৩) ও একই এলাকার রশিদ আহমদের ছেলে কামাল হোসাইন (২৪)।
সহাকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, আলোচিত হত্যাকান্ডের বিষয়ে ভিকটিমের পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি র‌্যাব-১৫ অবগত হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি করা হয়। অবশেষে এ ২ জনকে চট্টগ্রামের ডাবল মুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে তাদের জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION