সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

সেচ প্রকল্প নিয়ে বিরোধ: পিএমখালীতে যুবককে পিটিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:
কক্মবাজারে মোর্শেদ আলী (৩৮) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মোরশেদ আলী পিএমখালী মাইছপাড়ার মৃত মাওলানা ওমর আলীর ছেলে।
চাষাবাদের সরকারি সেচ প্রকল্পের বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই আইনজীবী এড জাহেদ আলী।
জাহেদ আলী জানান, সরকারি একটি সেচ প্রকল্প দীর্ঘদিন মোর্শেদের পরিবার ইজারা নিয়ে পরিচালনা করে আসছিলেন। কিন্তু এক পর্যায়ে একই এলাকার আব্দুল মালেক সিরাজুল ইসলাম আলাল মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠির লোকজন জোর করে দখল করে নেয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। কিছুদিনের মধ্যে ওই সেচ প্রকল্পের নতুন করে ইজারা হওয়ার কথা রয়েছে। ইজারা পাওয়ার জন্য নিহত মোর্শেদ আলীর পরিবার আবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিপক্ষ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ইফতারের বাজার করার জন্য চেরাংঘর বাজারে গেলে সিরাজুল ইসলাম আলাল আব্দুল মালেক  মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠির  অন্তত ২০ জন লোক লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে মোর্শেদ আলীর উপর হামলা চালায়। প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মোর্শেদ আলীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিওতে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশের একটি টিম। হত্যাকারীরা সবাই চিহ্নিত। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়না তদন্তের পর নিহত মোর্শেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION