বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

করোনা:আজও মৃত্যু নেই, শনাক্ত ৪৮

ভয়েস নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮ জন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। আজকের রোগী নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬০ জন। তাদের নিয়ে দেশে মোট হলেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০ দশমিক ৭৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ২৩০টি, আর পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৩৮টি। দেশে এখন নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার ৪৪৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯৯ লাখ ৭৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৭৮ হাজার ৩৬৯টি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION