সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

টেকনাফে মাইক ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ: পুলিশসহ আহত ২০

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ উপজেলার হ্নীলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে স্থানীয় মো. শফিক, সরোয়ার, বেলাল, সুলতান ও পুলিশের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে বেলালের আবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার ভাই সুলতান আহমদ তার ভাইয়ের প্রভাব খাটানোকে কেন্দ্র করে মৌলভী পাড়া ও পাহাড় পাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর অংশ হিসেবে আজ (শুক্রবার) বিকেলের দিকে সুলতান আহমদের সঙ্গে সাইফুল ইসলামের একজনের হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে সাইফুলকে মারধর করে সুলতান আহামদ।

এসময় সাইফুল ইসলামকে বাঁচাতে তার চাচা বেলালসহ অন্যরা এসে সুলতান আহামদকে ধাওয়া দেয়।

এর কিছুক্ষণ পর সুলতান আহামদের ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা মাইকের ঘোষণা তার পাড়ার লোকজনকে এগিয়ে আসতে বলেন। এক পর্যায়ে বিপুল সংখ্যক লোকজন নিয়ে আবার ঘটনাস্থলে গিয়ে ওই সাইফুল ইসলাম ও তার চাচা বেলালকে মারধর শুরু করে। খবর পেয়ে সাইফুল ইসলামের পাড়ার লোকজন এগিয়ে আসে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। ঘটনা এক পর্যায়ে পুরো দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। উভয়পক্ষ দা, ছুরি, রড এবং লাঠিসোটাসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় তিনটি বাড়ি ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এক পর্যায়ে র‌্যাব গিয়ে ঘটনা নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়।

হোয়াইক্যং ফাড়িঁর উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ বলেন, দুই পক্ষের সংঘর্ষে বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের একজন সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দুই পক্ষের লোকজন জড়ো হয় তখন আমাকে অনেকে ফোন করে বিষয়টি জানান। আমি সাথে সাথে টেকনাফ মড়েল থানা অবগত করি। আমিও ঘটনা স্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করার চেষ্ট করি। পরবর্তীতে পুলিশ র‌্যাব ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

অভিযুক্ত টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা বলেন, সকালে একটি টমটমের বিষয়ে নিয়ে বাজারে কথা কথাটি হয়। বিকালে এটি সংঘর্ষ পরিণত হয়। আমি উপস্থিত হয়ে ঘটনা শান্ত করার চেষ্টা করেছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইছার খোরশেদ বলেন, সংঘর্ষ থামার পরও উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION