রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

পিএমখালীর মোর্শেদ বলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

এম এ সাত্তার:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সাথে জড়িত কিছু উশৃংখল সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুনের শিকার একই ইউনিয়নের মাইজ পাড়া এলাকার সৌদি প্রবাসী মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলি (৩৮) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে স্থানীয় ও বাহিরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে খুনিদের কঠোর শাস্তির দাবি জানান।
সোমবার বিকেল ৩ টায় স্থানীয় চেরাংঘর বাজারে এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।এতে নিহত মোরশেদ বলির ৩ অবুঝ মেয়ে প্ল্যাকার্ড হাতে অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন-কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, সদর উপজেলা চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল, মোহাম্মদ সৈয়দ নুর সওদাগর, হারুন-অর-রশিদ, আবুল কালাম, সাইফুর রহমান সোহাগ এম ইউপি, মিজানুর রহমান এম ইউপি, নিহতের ভাই মামলার বাদী জাহেদ আলী সহ অন্যান্যরা। এ সময় বক্তারা এলাকার বিশিষ্ট সমাজসেবক ও পরোপকারী মোরশেদ আলী হত্যাকাণ্ডের পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো প্রধান আসামিদের মধ্যে কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।খুনের শিকার মোরশেদ ওরফে মোরশেদ বলি সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা মৃত মাস্টার ওমর আলির ছেলে।
মোরশেদ বলি হত্যার এজাহারে নাম ঠিকানা উল্লেখ্য আসামিরা হলো, পিএমখালীর মাইজপাড়ার কবির আহমদের পুত্র আব্দুল মালেক (৪৫) ও কলিম উল্লাহ (৩২), মনির আহমদের ছেলে মো. আলি প্রকাশ মোহাম্মদ (৪৫), মাহামুদুল হক (৫২), হাবিব উল্লাহর পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), কাঠালিয়া মোরা ঘোনার পাড়া এলাকার শফিউল আলমের পুত্র মতিউল ইসলাম (৩৪) প্রকাশ ভুয়া সাংবাদিক, শফিউল আলমের ছেলে তাহেরুল ইসলাম (৪৬), ফজল আহমেদের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং এমইউপি আরিফ উল্লাহ (৩৫), মৃত মনির আহমদের পুত্র ছৈয়দুল হক (৪০), হামিদুল হক (৪০), তুতুকখালী সিকদার পাড়া এলাকার মোক্তার আহমদের পুত্র এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তাফা আলাল,বদিউজ্জামান সিকদারের পুত্র মো. আক্কাস (৪০), মো. আলীর ছেলে মো. শাহীন (২৫), বাংলাবাজার এলাকার ছৈয়দ আহমদের পুত্র জয়নাল আবেদিন (৪৮), গোলার পাড়ার মো. ইলিয়াসের পুত্র এবং কক্সবাজারের আলোচিত  কথিত পাওয়ার আলীর ভাই থানার দালাল মাহামুদুল করিম (৪০), দিদারুল আলম (৩০), বশির আহমদের ছেলে ওমর ফারুক (৩০), মাইজপাড়ার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম (৩০), মাহামুদুল হকের ছেলে আব্দুল্লাহ (৩০), মাহমুদুল হকের পুত্র আব্দুল আজিজ (২৮), আব্দুল হাই (২৩), মোহাম্মদের ছেলে মো. ইয়াছিন (১৮), শফিউল আলমের ছেলে সাইফুল ইসলাম (৪৫), মনির আহমদের ছেলে ওসমান (৩৫), নুরুল হকের ছেলে জাহেদুল ইসলাম (১৯), কাঠালিয়া মোড়া শফিউল আলমের ছেলে আজহারুল ইসলাম (৩২) সহ অজ্ঞাত আরও ৮/১০জন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পিএমখালী ইউনিয়নের চেরাংঘর স্টেশনবাজারে ইফতারি কিনতে গেলে সেখানে মোরশেদ বলিকে ঘিরে ধরে শত শত মানুষের সামনে হাতুড়ি পেঠা ও কুপিয়ে হত্যা করা হয়। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার সন্ধ্যায় কক্সবাজার মডেল থানায় চাঞ্চল্যকর মোরশেদ বলি হত্যাকাণ্ডের মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই জাহেদ আলী। আসামিদের মধ্যে ১৫-১৬ জনই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ ঘটনায় দেশব্যাপী আলোচিত কক্সবাজারে পাওয়ার আলির এক ভাইসহ এ পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION