শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চীনের আশ্বাস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার

চীনা মুখপাত্র ঝাও লিজিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে রাজনৈতিক পরিবর্তন ইসলামাবাদ ও বেইজিংয়ের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে বলে আশ্বস্ত করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই আশ্বাস দিয়েছেন বলে খবর দিয়েছে রেডিও পাকিস্তান।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ঝাও লিজিয়ান বলেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ অব্যাহত রাখবে চীন। তিনি বলেন, ‘আমরা আশা করি পাকিস্তানের সব অংশ ঐক্যবদ্ধ থাকবে এবং যৌথভাবে সামগ্রিক জাতীয় স্থিতিশীলতা ও উন্নয়ন রক্ষা করবে।’

একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অভিষেক ভাষণে শাহবাজ শরিফ বলেন, কঠিন পরিস্থিতিতেও পাকিস্তানের সহযোগী থেকেছে চীন। তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের বন্ধুত্ব কেউ কেড়ে নিতে পারবে না।’ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী বলেও উল্লেখ করেন তিনি।

শাহবাজ শরিফ আরও উল্লেখ করেন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্প সামনে এগিয়ে যাবে এবং তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদে সিপিইসি প্রকল্প আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION