রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রেফারীজ এসােসিয়েশন জেলা সাধারণ সম্পাদক কুতুবীর বিরুদ্ধে

বার্তা পরিবেশক:

নানা অনিয়ম-আর্থিক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে রেফারীজ এসােসিয়েশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবীর বিরুদ্ধে।

যােগ্য রেফারীদের সুযােগে না দেওয়া, অযোগ্য ও অদক্ষদের দিয়ে ম্যাচ পরিচালনা, রেফারীদের কাছ থেকে নেওয়া ম্যাচ ফি’র টাকা আত্মসাৎ ও সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়মের ফিরিস্তি তুলে ধরে
রেফারীজ এসােসিয়েশন কক্সবাজার জেলা সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেছে রেফারীজ এসােসিয়েশনের ২০ জন সদস্য। অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেফারীজ এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার কমিটি গঠিত হওয়ার পর থেকে আমরা সাংগঠনিক গতিশীল ও কার্যকর করতে অদ্যাবধি ভূমিকা রেখে আসছি। কিন্তু ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবীর নেতৃত্বে ২য় মেয়াদে গঠিত কমিটি দূর্নীতি, অনিয়ম স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত।

বর্তমান সাধারণ সম্পাদক ধারাকে সরাজ্ঞান করছেন। তিনি বিগত ছয় বছর ধরে রােটার করে আসছেন। কিন্তু বিধিরাম প্রায় ছয় বছর রেফারীদের কাছ থেকে ম্যাচ ফি কর্তনকৃত প্রায় ১০ লাখ টাকা তিনি তসরূপ করেছেন। শুধু তাই নয় বার্ষিক সাধারণ সভা ও কমিটির নিয়মিত সভার বিধান থাকলেও কাশেম কুতুবী সভা আয়ােজন থেকে অনেক দূরে। তাছাড়া জেলার বিভিন্ন টুর্নামেন্টে যােগ্য রেফারীদের ম্যাচ পরিচালনার সুযােগে না দিয়ে তারই আজ্ঞাবহ অযোগ্য ও অদক্ষদের দিয়ে ম্যাচ পরিচালনা করে আসছেন। তাছাড়া জেলার প্রত্যেক অঞ্চলের টুর্ণামেন্টে জাতীয় মানের একাধিক যােগ্য রেফারী থাকা সত্বেও নিজেই ম্যাচ পরিচালনা করছেন। কোর্টবাজারের যোগ্য ও ভদ্র রেফারী সালাম নামে একজনকে সম্পূর্ন অবৈধভাবে বহিস্কার করেছে। সম্প্রতি রেফারীজ এসােসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাজী ওসমান গণি কক্সবাজার এসে জেলার বিভিন্ন টুর্ণামেন্টে রেফারী নিয়ােগের কমিটি গঠন ও নিয়ম বহির্ভূত টেকনাফ উপজেলা রেফারীজ এসােসিয়েশন সংশ্লিষ্টদের শােকজ করতে নির্দেশ দিলেও দূর্নীতিতে নিমজ্জিত সাধারণ সম্পাদক তা করেন নাই।

অবৈধ টেকনাফ রেফারীজ এসােসিয়েশনের সদস্যদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং নির্ধারিত ম্যাচ ফির বাইরে দিগুন ম্যাচ ফি হাতিয়ে নিয়েছেন। তাছাড়া স্পন্সরকারী প্রতিষ্ঠান ওয়ালটন কক্সবাজার শাখার প্রদত্ত ম্যাচ ফি’র লাখ লাখ টাকার কোন হিসাব নেই এবং সাপ্তাহিক অনুশীলনে অংশগ্রহণ কারী জেলার দূর দূরান্ত থেকে আগত রেফারীজদের অনুশীলনের পরবর্তী নাস্তার ব্যয় নিজেরাই খেয়ে ফেলে। এদিকে ভােটার করার যােগ্যনয় এমন ব্যক্তিদের ভােটার তালিকায় অন্তর্ভূক্তি এবং রেফারী কোর্স করেননি এমন লােক দিয়ে সাধারণ সম্পাদক ম্যাচ পরিচালনা করছেন যা এসােসিয়েশনের নিয়ম বহির্ভূত। তার এসব অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে নেমে এসে শোকজ। স্পন্সরকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত টি শার্ট, ট্রাউজার, ট্যাকস্যুট রেফারীর বাইরে নিজের পছন্দের মানুষদের প্রদান করেন। তিনি স্বেচ্ছাচারিতার স্টিম রােলার চালাচ্ছেন কক্সবাজারের জাতীয় ও প্রথম শ্রেণির রেফারীদের উপর। মূলত তার কাছে কক্সবাজারের মেধা রেফারীরা অসহায় হয়ে পড়েছে। আযােগ্যরা বাঁশি বাজাচ্ছেন বীরদর্পে। সবচেয়ে আশ্চর্যের বিষয় তিনি নিয়ম ভেঙ্গে টেকনাফের রেফারী নামধারী কিছু ব্যক্তিকে দিয়ে টেকনাফ উপজেলা রেফারীজ এসােসিয়েশন গঠনে বিশেষ ভূমিকা রাখেন।
উপরােক্ত বিষয়ের প্রতিটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দূর্নীতিবাজ আবুল কাশেম কুতুবীর বিরুদ্ধে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সভাপতির প্রতি অনুরোধ জানান সদস্যরা।

তার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্ণীতির বিরুদ্ধে রেফারী এসোসিয়েশন এর সভাপতি ও কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছেন ছৈয়দ করিম জাতীয় রেফারী বাফুফে, আব্দুল হামিদ সাবেক সাধারণ সম্পাদক, আবুল কাশেম প্রথম শ্রেণীর রেফারী, সাইফ মুন্না প্রথম শ্রেণীর রেফারী, মো.আলী ২য় শ্রেণীর রেফারী, ৩য় শ্রেণীর রেফারী যথাক্রমে মোফাচ্ছেল ফরাজী, জিয়াউর রহমান জিয়া, মুজিবুর রহমান খোকন, সরওয়ার কামাল ও জামাল উদ্দিন।

আবেদনে তারা আনীত অভিযোগ যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION