রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়া পৃথক বজ্রপাতে ২ জন শ্রমিক নিহত হয়েছে। এসময় সুশিলা দাশ (৩২) নামের এক নারী শ্রমিক আহত হয়েছে।
নিহতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৫৫) ও অপরজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র সাহাব উদ্দিন (৪৫)।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২টারদিকে পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, দুপুরের দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবনের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে। এসময় সাহাব উদ্দিন (৫৫) অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের শ্রমিক বগার্ডে থাকা সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় নিহত হয়। সে পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র।
ওসি আরও জানান, একইদিন দুপুর ১২টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে জেলে পাড়ার বাসিন্দা প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) বজ্রপাতের প্রচন্ড আওয়াজে অজ্ঞান হয়ে পড়েন এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভয়েস/আআ