রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা জানান, আজ শুক্রবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার উপরের বাজার এলাকার কোম্পানী মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়।

আটক দুইজন হলেন- টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) এবং একই এলাকার মৃত মোহাম্মদ হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)।

এদের মধ্যে আটক শাহ আলম টেকনাফের এক স্বনামধন্য সাংবাদিকের চাচা। ভাতিজার সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল।
সিরাজুল মোস্তাফা বলেন, সন্ধ্যায় টেকনাফ পৌরসভার উপর বাজার এলাকায় কোম্পানী মার্কেটের সামনে মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহনজক দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।এসময় আটক ব্যক্তিদের সঙ্গে থাকা দুইটি শপিং ব্যাগের (প্রত্যেকের কাছে একটি করে শপিং ব্যাগ) পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে আগে কোন ধরণের মাদক মামলা রয়েছে কিনা এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মাদকপাচারকারি চক্রের সদস্য। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কতিপয় মাদক কারবারি চক্রের সদস্যদের হাতে তুলে দিতে আটকরা বহন করে নিয়ে যাচ্ছিল।

সিরাজুল মোস্তফা বলেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION