বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোদে পোড়া দাগ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

গরমে ত্বকের অন্যতম সমস্যা সানবার্ন। বাইরে বেরোলেই মাথার ওপর কড়া রোদ। তীব্র রোদে কিছুক্ষণ থাকলেই ত্বক পুড়ে যায়। ট্যান পড়ে যাওয়ার ভয়ে বাড়িতে বসে থাকলেও চলে না। কাজের প্রয়োজনে ঘর থেকে বেরোতেই হয়। সবসময় সানস্ক্রিন লোশন মাখতেও মনে থাকে না। রোদে পোড়া ত্বকের যতœ নিতে ঘরোয়া উপায় অবশ্য রয়েছে।

শসা ও লেবুর রস

শসা ও লেবু দুটোই ত্বক ব্লিচ করার জন্য ভালো। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শসার রসের সঙ্গে একই পরিমাণ লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। বাড়ি ফিরে এই প্যাক মাখতে পারেন।

বেসন ও হলুদ

বেসন ত্বকের খুব ভালো স্ক্রাবার। হলুদ ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ, এক টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ কমলার শুকনো খোসা গুঁড়ো করে গোলাপ জলে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে পরিষ্কার ত্বকে এটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিন।

পেঁপে ও মধু

পেঁপে ত্বকের পোড়া ভাব তুলতে খুবই উপকারী। আর মধু ত্বক কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধা কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠা-া পানিতে মুখ ধুয়ে ফেলুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION