শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে  যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিনিধি দল 

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দুতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ সোমবার দুপুরে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দুত মি রাশেদ হোসাইনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা হিন্দু শরনার্থী ক্যাম্পে যান।
কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় অফিস থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের  প্রতিনিধি দল কুতুপালং হিন্দু শরণার্থী ক্যাম্প এর ব্রাক অফিসে হিন্দু শরনার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ক্যাম্পে তাদের ধর্ম পালন নিয়ে কথা বলেন। এ সময় ব্র্যাক এনজিও সংস্থার সকল কার্যক্রম সম্পর্কে অবহিত হন। হিন্দু শরণার্থী ক্যাম্পের সকল সুযোগ-সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন।
ক্যাম্পে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন হিন্দু শরনার্থীদের সাথে। পরে প্রতিনিধি দল শরনার্থী ক্যাম্পে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে এবং পরে ইউএনএইচসিআর- আইএসসিজি কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION