শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

টেকনাফে এক জালে ধরা পড়েছে ১২০টি লাল কোরাল

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের “এফবি রহমান” নামের মোহাম্মদ হোসেনের মালিকাধীন একটি ট্রলারের জালেই ধরা পড়েছে ১৫মণ ওজনের(৬০০কেজির)লাল কোরাল মাছ।প্রতিটি মাছের ওজন সাড়ে চার থেকে সাড়ে ছয় কেজি।এই মাছ লাল কোরাল ও ভেটকি দুই নামেই পরিচিত।তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্থানীয় লোকজন এই মাছকে রাঙা ছইক্কা বা রাঙাচয় নামে চেনেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময় মাছ ভর্তি ট্রলারটি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়লে স্থানীয় উৎসুক জনতা মাছগুলো দেখতে ভিড় করেন।শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আয়ুব সত্যতা নিশ্চিত করেছেন।
ট্রলার মালিক মোহাম্মদ হোসেন বলেন, গত বুধবার সকালে প্রতিদিনের মতো নয়জন মাঝি মাল্লা নিয়ে মাছ শিকারে যান ট্রলারটি।সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মৌলভীর শীল নামক এলাকায় গিয়ে মাছ শিকারে জন্য জাল ফেলেন জেলেরা।পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলেরা মিলে জাল টানা শুরু করেন।প্রায় দেড় ঘন্টার বেশি জাল টেনে উঠাতে সময় লাগে।এরমধ্যে ১২০টি লাল কোরাল জালে ধরা পড়ে।পরে মাছগুলো ঘাটে নিয়ে এসে প্রতিমণ ২০হাজার টাকা দামে ৩লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন,রোজা উপলক্ষ্য বতমানে বাজারের মাছের প্রচুর চাহিদা রয়েছে।প্রতিকেজি বাজারের ৫০০-৬০০টাকায় বিক্রয় হয়।কক্সবাজার ও চট্টগ্রামের এই মাছ খুবই জনপ্রিয়।তাই একটু বেশি দামে বিক্রয় করার আশায় মাছগুলো চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।


টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের টেকনাফের একটি ট্রলারে প্রচুর পরিমাণের লাল কোরাল ধরা পড়ার খবর শুনেছি।এই সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী।সচরাচর এসব মাছ বাজারে কম মিলে।সাগরের গভীরে লাল কোরালের বিচরণ করে থাকে।মাছটি সাধারণত ১ থেকে ৯ কেজি পর্যন্ত হতে পারে।স্থাণীয় হাটবাজারে অন্যান্য কোরালে তুলনায় এ মাছের দাম একটু বেশি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION