রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আগুন পান বিক্রি করছেন প্রভা

বিনোদন ডেস্ক:

টুকটুকে লাল শাড়ি পরে মায়াবিনী হয়ে পান বিক্রি করছেন একজন সুন্দরী নারী। তাও আবার সাধারণ পান নয়, আগুন পান।ভালো করে খেয়াল করলে দেখা যায় এই নারী আর কেউ নন, তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
তবে প্রভা বাস্তবে পান বিক্রি করছেন না, এটি নাটকের চরিত্রের প্রয়োজনেই করেছেন এই অভিনেত্রী। তাবে এমন চরিত্রে দেখা যাবে ‘লাইলী মজনুর পানের দোকান’ নামের নাটকে।

জানা গেছে, এই নাটকে লাইলীর ভূমিকায় অভিনয় করেছেন প্রভা। তার বিপরীতে মজনু রূপে অভিনয় রয়েছেন মোশাররফ করিম। সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

ইতোমধ্যে নাটকটির একটি টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা যায়, প্রভা ও মোশাররফ করিম দু’জনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার ঘটতে থাকে।

প্রভা ও মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মুকুল সিরাজ, ইকবাল, আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ারসহ অনেতে।নির্মাতা সূত্রে জানা যায়, আসছে ঈদুল ফিতরে হিয়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে ‘লাইলী মজনুর পানের দোকান’ নাটকটি প্রচার হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION