শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

সেন্টমার্টিনে জালে ধরা পড়লো ১৭০ কেজির বোল মাছ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে আবদুর রশিদ নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ কেজি ওজনের একটি বোল মাছ। মাছটি সেন্টমার্টিন থেকে ২ ধাপে ১ লাখ ৫০ হাজার টাকায় কিনে টেকনাফ শহরে নিয়ে ২ লাখ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) সকালে সেন্টমার্টিনের ডেইলপাড়া ঠোঁড়ার মাথা এলাকায় মাছটি ধরা পড়ে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিব খান জানান, রশিদ মাঝি ভাগ্যবান এবং পরিশ্রমি জেলে। প্রতি বছর সাগরের সাথে তার জাল নিয়ে লেগে থাকেন বলে আল্লাহ্ তাকে খালি হাতে ফেরায় না। তার জালে বোল মাছটি ধরা পড়ার পর। প্রথমে ১ লাখ ২০ টাকা থেকে দাম শুরু হয়। ইসমাইল নামের এক সওদাগর মাছটি কিনার সিদ্ধান্ত নেয়।

স্থানীয় জেলে আজিম উল্লাহ বলেন, এখানকার ইসমাইল মাছটি কিনেন। প্রথমে একজন ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে কিনে আরেকজনকে ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। আবার ওই সওদাগর মাছটি সেন্টমার্টিন থেকে টেকনাফ শহরে নিয়ে ২ লাখ ১০ হাজার টাকায় মাছটি বিক্রি করে ইসমাইল। সেখান থেকে ১০ হাজার টাকা বাদ দিয়ে ২ লাখ টাকা দেয় তৃতীয় পক্ষের ব্যবসায়ীরা।

সেন্টমার্টিনে কমবেশি প্রতিবছরই বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্টমার্টিন অঞ্চলে মাঝে মাঝে বড় প্রজাতির মাছ ধরা পড়ে। এরমধ্যে লাল পোয়া, কোরাল, বোল মাছ উল্লেখযোগ্য। শনিবার সকালে আবদুর রশিদ নামের এক জেলের জালে বড় আকারে বোল মাছ ধরা পড়ার বিষয়টি জেনেছি। সাধারণত সাগরের পরিস্থিতি ভেদে বড় মাছগুলো উপকূলের দিকে চলে আসছে। যার কারণে জেলেদের জালে আটকা পড়ছে বলে মনে করি আমি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION