শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আমি খুবই এক্সাইটেড: ফারিয়া

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত ১৮ ফেব্রুয়ারি ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন এই নায়িকা। সহ-অভিনেতা ছিলেন যশ। সিনেমায় যশের প্রেমিকার চরিত্রে হাজির হবেন ফারিয়া।

সব কিছু ঠিক থাকলে আগামী কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘রকস্টার’। তার আগে চলতি সপ্তাহেই প্রকাশ্যে আসবে এই সিনেমায় তার ফার্স্টলুক-পোস্টার। সিনেমাটি মুক্তির জন্য অধীর অপেক্ষায় আছেন বলেও জানান নায়িকা।

ফারিয়া বলেন, ‘সত্যি কথা বলতে ‘রকস্টার’ নিয়ে আমি খুবই এক্সাইটেড। চলতি সপ্তাহেই আমার ফার্স্টলুক-পোস্টার প্রকাশ করা হবে। আর সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী কোরবানির ঈদে।’

এই নায়িকার ভাষ্যে, ‘সিনেমাটি আমার কাছে একেবারেই বিশেষ। কারণ এই সিনেমার মাধ্যমে প্রথমবার যশ দাশগুপ্তের মতো নায়কের সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে স্ক্রিনে আমার কেমিস্ট্রিও দারুণ জমেছে। পরিচালকসহ সেটের সবাই জুটি হিসেবে আমাদের কাজের প্রশংসা করেছেন। প্রত্যাশার কথা জানিয়েছেন। আমরা নিজেরাও সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কাজটি করেছি। আমি নিজেও সিনেমাটি হলে দেখার জন্য মুখিয়ে আছি।’

ফারিয়া আরও যোগ করেন, ‘সবচেয়ে বড় কথা এই সিনেমার পরিচালক অংশুমান প্রত্যুষের সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। তিনি এর আগে আমার ‘বস-২’, ‘বাদশা’, ‘ধ্যাততেরিকি’ সিনেমাগুলো সহকারী পরিচালক ছিলেন। ফলে টিম হিসেবে তার সঙ্গে কাজ করা আমার জন্য আরও সহজ হয়েছে। একে অন্যের চাওয়া সহজে বুঝতে পেরেছি। আশাকরি পর্দায় দর্শক তার প্রতিফলন দেখতে পাবেন।’

‘রকস্টার’ থ্রিলার ঘরানার সিনেমা হলেও সঙ্গে থাকছে লাভ স্টোরি। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION