বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চুল ও ত্বকের সমস্যা দূর করে তেজপাতা

লাইফস্টাইল ডেস্ক:

রান্না করার সময় আমরা স্বাদ বাড়াতে বিভিন্ন মসলার ব্যবহার করে থাকি। আর তারই একটি অবিচ্ছেদ্য অংশ তেজপাতা।রান্না হয়ে যাওয়ার পর খাওয়ার সময় এটি আমরা ফেলেই দিই। এমনিতে রান্নায় স্বাদ বাড়ানো ছাড়া তেজপাতার আর কোনও ভূমিকা নেই বলেই আমরা সাধারণত জানি।
কিন্তু রূপচর্চাতেও কাজে লাগতে পারে তেজপাতা। ত্বক বা চুলের যেকোনও সমস্যাই কয়েক দিনে নিমেষে কমাতে পারে তেজপাতা।

আসুন জেনে নেই-

ব্রণর সমস্যায়: মুখে যদি প্রায়শই ব্রণর সমস্যা হয়, তাহলে সেই সমস্যাও মেটাতে পারে তেজপাতা। পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে মিনিট দশেক রাখার পর পানিটা ছেঁকে নিন। এবার এ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এই পানি দিয়ে মুখ ধুলে ব্রণর সমস্যা কমবে।

খুশকি দূর করতে: মাথার ত্বকে খুশকির সমস্যা দূর করতে পারে তেজপাতা। শুকনো তেজপাতা গুঁড়ো করে নিন। তারপর তার সঙ্গে টক দই মিশিয়ে মাথায় লাগান। খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। নিয়মিত এটি লাগালে খুশকির সমস্যা দূর হবে।

চুলের কন্ডিশনিংয়ের জন্য: ঠিক মতো কন্ডিশনিং না করতে পারলে চুল রুক্ষ হয়ে যায়। তাই তেজপাতা পানিতে সিদ্ধ করে নিন। তারপর শ্যাম্পু করার পর এই পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। এই পানি চুলের কন্ডিশনিং করতে সহায়তা করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION