শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম:ইউএনও মো. ইয়াছিন

মহেশখালী প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ইউএনও মো. ইয়াছিন

আমিনুল হক, মহেশখালী:

মহেশখালী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল ২৬ এপ্রিল প্রেসক্লাব হল রুমে সভাপতি আবুল বশর পারভেজের সভাপতিত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী ও যুগ্ন সম্পাদক গাজী আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই ও পুলিশ পরিদর্শক আশিক ইকবাল।

মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোরতাজ আহমেদ। উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. সলিমুল্লাহ খান, পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামীগের নব-নির্বাচিত সভাপতি বাবু সনজিত চক্রবর্ত্তী, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, সাংবাদিক আমিনুল হক প্রেস ক্লাবের সহ-সভাপতি ছৈয়দ মোস্তাফা আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, অর্থ সম্পাদক মকছুদুর রহমান, দফতর ও প্রচার সম্পাদক আব্দু রশিদ, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, প্রেস ক্লাবের সদস্য সরওয়ার কামাল, বশির উল্লাহ। আরো উপস্হিত ছিলেন তারেক আজিজ, ফুয়াদ মোহাম্মদ সবুজ, আব্দুল করিম, প্রভাষক নেওয়াজ কামাল, উপজেলা প্রকৌশল অফিসের ইয়াকুব আলী, যুব উন্নয়ন অফিসের মোহাম্মদ সাকিল, মোহাম্মদ হোসাইন, আজিজুল হক ভুট্টো, মুন্সি নাজির হোসেন ও উপজেলা কৃষকলীগের সাবেক নেতা মোঃ আলতাজ সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্হিত ছিলেন। অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের দর্পন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION