শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন, ছোট ভাই আটক

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্টে বড় ভাইয়ের জামিন নেয়ার ঘটনায় ছোট ভাই রফিকুল ইসলাম (১৫) কে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় বড় ভাই আলাউদ্দিন (২২) জেলে রয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজারের র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।আটক রফিকুল ইসলাম রামু চাকমারকুল পশ্চিম সমুদ্রপাড়া এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে।

মেজর মনজুর মেহেদী জানান, ২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী উচ্চ বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ আর একজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়া হয়। সেখানে গিয়ে তারা দালালদের নির্যাতনের শিকার হন। এবং জেল খেটে দেশে ফিরে আসেন। দেশে ফিরে ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।

তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলী তার ছোট ভাই রফিকুলকে (১২) দাঁড় করানো হয়। আদালত ছোট ভাই রফিকুলকে, আলাউদ্দিন মনে করে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। ঘটনার পর থেকে তাদের পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়। এছাড়াও ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন মিলে উপরোক্ত মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিককে (৩০) হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুড়িকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মো. রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও ছোটভাই রফিকুল আত্মগোপনে থাকে। পরে রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION