বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইউক্রেনে আকস্মিক সফরে অ্যাঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ চলার মধ্যেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে আকস্মিক সফর করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শনিবারের সফরে একটি বেকারি ও রেল স্টেশনে গিয়ে বাস্তুচ্যুত ইউক্রেনীয়দের সঙ্গে দেখা করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত।

৪৬ বছর বয়সী তারকা অভিনেত্রী জোলি বলেন, রাশিয়ার অভিযানে এক কোটি ২০ লাখের বেশি ইউক্রেনীয় বাধ্য হয়ে ঘর ছেড়েছেন। যা যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের জনসংখ্যার ৩০ শতাংশ।

রেল স্টেশন পরিদর্শনের সময় অ্যাঞ্জেলিনা জোলি সেচ্ছাসেবীদের সাক্ষাৎ করেছেন। কথা বলেন মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গেও। তারা জোলিকে জানান, স্টেশনে আশ্রয় নেওয়া অনেকেরই বয়স দুই থেকে ১০ বছর।

মার্কিন তারকা অভিনেত্রী বলেন, তারা নিশ্চিয়ই হতবাক… আমি জানি ট্রমা শিশুদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে, তাদের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ আমি জানি। এসময় স্টেশনে ছোট্ট শিশুকে কোলে তুলে আদর করেন তিনি। সেখানে শিশুদের সঙ্গে ছবিও তুলেন জোলি।

রাশিয়ার হামলায় কয়েক লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেকে দেশ আশ্রয় নিয়েছেন। রুশ হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অনেক শহর।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION