বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেকায়দায় কিয়ারা

বিনোদন ডেস্ক:

কার্তিক আরিয়ানের সঙ্গে বলিপাড়ার অনুষ্ঠানে হাজির হয়ে বিদ্রুপের শিকার হলেন কিয়ারা আদভানি। ‘ভুল ভুলাইয়া ২’-এর মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবেই কিয়ারা শুক্রবার অংশ নেন ওই অনুষ্ঠানে।

সবুজ রঙের একটি স্বচ্ছ গাউন পরে হাঁটতে দেখা যায় রেড কার্পেটে। কিন্তু পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসতেই খানিক অস্বস্তি বোধ করেন কিয়ারা। কেন? পোশাকের জন্য?

এই পোশাকই হয়েছে কাল। নেটিজেনদের ব্যাপক ট্রলের মুখে পড়েছেন কিয়ারা। নোংরা মন্তব্যে তাকে আক্রমণ করতেও ছাড়ছে না লোকে। কিন্তু কেন? কী এমন আছে পোশাকটিতে?

শুক্রবার থেকে ইনস্টাগ্রাম ভর্তি হয়ে উঠেছে কিয়ারার ভিডিও দিয়ে। যেখানে দেখা যাচ্ছে, তাকে খানিক আড়াল করে পাপারাৎজিদের সামনে নিয়ে এলেন কিয়ারার সহকারী। সঙ্গে ছিলেন কার্তিকও। দুজনেই বেশ কয়েক মুহূর্ত কিয়ারাকে আড়াল করে রেখেছিলেন।

কিয়ারাও হাত দিয়ে তার পোশাকের নীচের অংশ ঠিক করলেন বারবার। তার পর কিয়ারার সহকারী এবং কার্তিক দুজনেই সরে দাঁড়ান। ছবি উঠতে থাকে পরপর।

কিয়ারার সবুজ গাউনের নীচের অংশটি এমনভাবে কাটা হয়েছে, যাতে একটি পা দৃশ্যমান হয়। অন্য পা স্বচ্ছ কাপড়ে ঢাকা। তার নিচে পোশাকের সাদা অংশটি দেখা যাচ্ছে। সেই সাদা অংশটি দেখে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ধারণা হয়েছে, তিনি স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন।

তা নিয়েই শুরু হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ। কেউ লিখেছেন, ‘কিয়ারা কি স্যানিটারি ন্যাপকিন আটকে রেখেছেন?’ কারও মন্তব্য, ‘আমি দেখে ভাবলাম, স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছেন’। কেউ আবার সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি।

আগামী মে মাসে কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’-তে দেখা যাবে কিয়ারাকে। তা ছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’-তেও অভিনয় করেছেন তিনি। জুন মাসে মুক্তি পাবে সেই ছবি। দক্ষিণী অভিনেতা রাম চরণের সঙ্গেও একটি ছবির শ্যুটিং শুরু হবে তার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION