শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

পেকুয়ায় চাঞ্চল্যকর মিন্টু হত্যা মামলার প্রধান জাকির র‍্যাবে হাতে গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের চাঞ্চল্যকর মিন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামী মোঃ জাকির উল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার পাহাড়ি অঞ্চল টৈটং বটতলির ঝুমপাড়া থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুইটি ডেগার ও কিছু টাকা উদ্ধার করে র‍্যাব-৭।

গ্রেফতার জাকির বটতলি ঝুমপাড়া এলাকার অলি আহমদের ছেলে।

র‍্যাব-৭ চট্টগ্রাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৩ ডিসেম্বর মোঃ মিন্টু মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে টৈটং বাজার এলাকায় গতিরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার একটি হাত ধারালো ছুরি দিয়ে কেটে বিচ্ছিন্ন করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। ওই ঘটনায় গ্রেফতার জাকিরকে প্রধান আসামী করে আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হয়।

সেই ঘটনার পর থেকে ঘাতক জাকিরকে ধৃত নজরদারী শুরু করে র‍্যাব-৭। গতকাল দিনগত রাতে টৈটং বটতলি ঝুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই সময় তার কাছ থেকে দুইটি ডেগার জব্দ করে।

র‍্যাব-৭ আরো জানিয়েছে, আটককৃত আসামী মোঃ জাকির উল্লাহ টৈটং এলাকায় একজন কুখ্যাত অপরাধী হিসেবে পরিচতি। সে, উল্লেখিত হত্যাকান্ডের পর তার নিজ এলাকা টৈটং থেকে নিখোঁজ হয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। গত দেড় বছর ধরে সে ঘন ঘন স্থান পরিবর্তন করে অবস্থান করছিল। ধৃত আসামী মোঃ জাকির উল্লাহ এই জঘন্য হত্যাকান্ড ছাড়াও তার নামে একাধিক ধর্ষণ মামলার অভিযোগ রযেছে। র‌্যাব কর্তৃক তাকে আটকের পর ভুক্তভোগী দুইজন নারী তার এই রকম অপকর্মের কথা র‌্যাবের কাছে তুলে ধরে। এছাড়াও সে র‌্যাবের হাতের গ্রেফতার হওয়ার একদিন আগে টৈটং বাজারের একটি দোকান থেকে জোরপূর্বক ভাবে ১২টি কংক্রিটের পিলার লুট করে নিয়ে যায়।
এই কুখ্যাত খুনী এবং অপরাধীকে গ্রেফতার করায় টৈটং এলাকার জনসাধারণ ও টৈটং বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা র‌্যাবের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ আলী র‍্যাব-৭ কর্তৃক মিন্টু মিয়া নামে একজন আসামী আটক করার সত্যতা নিশ্চিত করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION