রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আবেদনময়ী ছবিতে জয়া আহসান

বিনোদন ডেস্ক:

অভিনয়ে তো তিনি জয় করেছেন বাংলাদেশ ও ভারত দুই দেশই। সৌন্দর্যেও কি কম যান? একদমই না। বরং বয়সের সংখ্যাকে তুড়ি মেরে রূপের জৌলুস এখনো দারুণভাবে ধরে রেখেছেন তিনি। এজন্য তাকে ঈর্ষা করেন নানান বয়সী নারীরা।

বলছি জয়া আহসানের কথা। বাংলাদেশি এই অভিনেত্রী নিজের জনপ্রিয়তার সীমানা বাড়িয়ে ভারতেও অবস্থান গড়ে নিয়েছেন। ফলে দুই দেশেই তাকে নিয়ে সমান আলোচনা হয়। সেটা নতুন কোনো সিনেমা হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি হোক।

সম্প্রতি নতুন ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করে ফের ভক্তদের মনে ঝড় তুলেছেন জয়া। তার শরীরী বিভঙ্গে মেতেছে অনুরাগীরা। ছবিতে দেখা গেল, জয়ার পরনে লেহেঙ্গা। অনাবৃত উদর, বক্ষের অনেকখানি দৃশ্যমান, বেণি করা চুল পড়ে আছে কাঁধ ছুঁয়ে বুকের ওপর, সেই বেণিতে লাল ফুল। গয়নাও পরেছেন পোশাকের সঙ্গে মিল রেখে।

জানা গেছে, একটি ম্যাগাজিনের জন্য এই ফটোশুটে অংশ নিয়েছেন জয়া। তার এই খোলামেলা আবেদনময়ী ছবি দেখে ভক্তরা দারুণ খুশি। কমেন্ট বক্সে চোখ রাখলেই মেলে সেটার প্রমাণ।

নির্মাতা রিয়াজুল রিজু মন্তব্য করেছেন, ‘আপনি এত সুন্দরী কেন?’ সুরাইয়া পারভিন টুম্পা নামের একজন লিখেছেন, ‘গর্জিয়াস লেডি। চেরি ফুলের মতো সুন্দর লাগছে আপনাকে’; শফিফুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘বাংলার রানী’।

এদিকে জয়া আহসান সম্প্রতি সম্পন্ন করেছেন একটি ইরানি সিনেমার কাজ। যেটার নাম ‘ফেরেশতে’। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মূর্তজা অতাশ জমজম। ঢাকার কয়েকটি লোকেশনে হয়েছে এর চিত্রায়ন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION