বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ফের শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (৪ মে) দুপুরে দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

মূলত উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে ‘যতটা সম্ভব দ্রুততম গতিতে’ আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার প্রায় সপ্তাহখানেক পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটল। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা-সহ এনিয়ে চলতি বছর উত্তর কোরিয়া ১৪ বার বড় ধরনের অস্ত্র পরীক্ষা চালাল। এছাড়া আগামী ১০ মে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতা গ্রহণ করবেন। নতুন এই প্রেসিডেন্টের দায়িত্বে আসার মাত্র কয়েকদিন আগে কিম জং উনের শক্তি প্রদর্শনের এই পরীক্ষা দক্ষিণের ওপর অনেকটাই চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকায় বুধবার দুপুরের দিকে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। এই সুনান থেকেই গত ২৪ মার্চ ‘হোয়াসং-১৭’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

অন্যদিকে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করেছে জাপানের কোস্ট গার্ডও। তারা বলছে, বুধবার উৎক্ষেপণ করা উত্তর কোরিয়ার এই মিসাইলকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হয়েছে এবং এটি ইতোমধ্যেই ভূমিতে অবতরণ করেছে।

অবশ্য ক্ষেপণাস্ত্রটির উড্ডয়ন পরিসীমা ও উচ্চতা-সহ অন্যান্য বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION