শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

চকরিয়ায় বাস উল্টে নারী নিহত

ভয়েস প্রতিবেদক:

ঈদের ছুটিতে কক্সবাজার ভ্রমণের আসার পথে চকরিয়ায় বাস উল্টে শারমিন আক্তার (২৩) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ১০ যাত্রী।

বুধবার (৪ মে) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম।

এদিন সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ২৩ বছর বয়সী শারমিন আক্তার। নিহত শারমিন কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রিয়াজের স্ত্রী।

পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণের বাসটি কক্সবাজার যাচ্ছিল। গাড়ীর সকল যাত্রী কক্সবাজার ভ্রমণে আসছিল। চকরিয়া কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শারমিনের মৃত্যু হয়। এসময় আহত ১০ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাড়ীটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION