বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

করোনা: টানা ১৬ দিন মৃত্যু নেই, শনাক্ত ১০

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আর কেউ মারা যাননি। তবে এ সময়ে নতুন করে ১০ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬।

শনিবার (৭ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে টানা ১৬ দিন করোনায় কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ১২৭-ই রয়েছে।

অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৬৩৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৫৬টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ২৪৮টি।

গত ২৪ ঘণ্টায় দেশে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

এদিন নতুন করে আর ২১৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানিয়েছে অধিদফতর। আর এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন ভাইরাসটি থেকে সুস্থতা লাভ করলেন। সেই হিসাবে শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ এবং আর মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION