শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

সোনাদিয়া দ্বীপে জলদস্যু নকীব বাহিনির রাজত্ব শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবাদ, ফাইল ছবি

বার্তা পরিবেশক:

গত ১০ মে মঙ্গলবার কক্সবাজারের স্থানীয় পত্রিকা কক্সবাজার বার্তায় সোনাদিয়া দ্বীপে জলদস্যু নকীব বাহিনির রাজত্ব শিরোনামে একটা সংবাদ আমার দৃষ্টি গোচর হয়।

এই সংবাদটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। পাঠকের সদয় অবগতির জন্য জানাচ্ছি আমার পিতা আব্দুল গফুর নাগু মেম্বার ছিলেন কুতুবজোম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তাকে মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় শত্রুরা ছুরি মেরে ও গুলি করে হত্যা করে। আমি তখন ছাত্র ছিলাম। বাধ্য হয়ে পরিবার রক্ষায় আমি আমার বাড়িতে ফিরে আসি। শত্রুরা বিভিন্নভাবে আমার পরিবারকেও ধ্বংশ করতে চায়।

এই মিথ্যা সংবাদটি তারই অংশ। আমার মাও একজন সাবেক ইউপি মমেম্বার। ব্যক্তিগতভাবে আমার নামে কোথাও কোন মামলা নাই। অথচ এখানে আমার নামে একটি ডাকাতি, দুটি অস্ত্র ও একটি ধর্ষণ মামলা আছে বলে মিথ্যাচার করা হয়েছে। এখানে বলা হয়েছে আমি নাকি জলদস্যু, মাদক ব্যবসায়ী ও আরো বলা হয়েছে আমার নাকি বাহিনি আছে যার নাম নকিব বাহিনি। আমার বাবা বা আমরা পারতপক্ষে সোনাদিয়ায় জলদস্যু, মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে প্রশাসনকে সহযোগিতা করে আসছি সবসময়। এই মিথ্যাচার বা মিথ্যা সংবাদ প্রচার করে শত্রুরা সোনাদিয়ার আসল অপরাধীদের আড়াল করতে চায়। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এবং সবার সহযোগিতা কামনা করছি।

ইমতিয়াজ নকীব
সোনাদিয়া মহেশখালী

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION