শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

টেকনাফে ইয়াবা-স্বর্ণালংকারসহ আটক ৭

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ইয়াবা, মিয়ানমারের মুদ্রা ও স্বর্ণালংকারসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়েছে।শুক্রবার (১৩ মে) ভোরে টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এবং কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-টেকনাফ বরইতলীর মৃত আব্দুল জাব্বারের ছেলে শফি উল্লাহ (৫৫), স্ত্রী তৈয়বা বেগম (৪০), তাদের ছেলে আনোয়ার হোসাইন (১৯), আনোয়ারের স্ত্রী লাকি আক্তার (১৯), সুলতান আহমদের ছেলে মো. জালাল (২৬), রহমত আলীর ছেলে মো. রেদোয়ান (১৯) ও এক জন কিশোর (১৬)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মাদক চোরাচালানের খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে সাড়ে ৪০ হাজার পিস ইয়াবা, ২০০ মিয়ানমার মুদ্রা কিয়াত, অবৈধ ১৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি সিএনজিসহ সাত জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণ জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলা দিয়ে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION