শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সমুদ্র সৈকত।ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে সাইদুল ইসলাম জহির(২৮) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হয়ে যান বলে জানান জহিরের সাথে ভ্রমণে আসা বন্ধুরা। নিখোঁজের বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানো হলেও রাত নয়টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
নিখোঁজ পর্যটকের বন্ধু সাকিব জানান, তারা পাঁচ বন্ধু সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারে পৌঁছেন। এরপর সৈকতের সুগন্ধা পয়েন্টে দুটি কিটকট চেয়ার ভাড়া নেন। পরে সবাই সাগরে গোসল করতে নামেন।

খালাতো ভাই শামসুল জানান, তিনি ও জহির এক সাথে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নেমে গেলেও জহির সাঁতার না জানায় সে পেছনে কোমর পানিতে ছিল।

এর ঘন্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে ট্যুরিস্ট পুলিশকে জানান।

দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সাগরে নিখোঁজের বিষয়টি বুঝতে না পেরে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করতে থাকে। কিন্তু তাৎক্ষনিক লাইফগার্ড কর্মীদের বিষয়টি জানানো হয়নি।

পরে বিকালে লাইফগার্ড কর্মীদের জানানো হয়।
এসময় সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত লাইফগার্ড কর্মী মো. শুক্কুর জানান, দুপুরে ভাটার সময় সাগরে বেশ স্রোত ছিল তবে কোন পর্যটকের ডুবে যাওয়ার ঘটনা তাদের চোখে পড়েনি। নিখোঁজের সংবাদটি পাওয়ার সাথে সাথে লাইফগার্ড এর সবকটি ওয়াচ টাওয়ারে জানানো হয়েছে।
নিখোঁজ পর্যটকের বন্ধু তকি ওসমান জানান, তাকে ছাড়া আমরা কিভাবে ফিরব, তার মা-বাবাকে কি জবাব দেব।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হলেও রাত নয়টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION