শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

অবশেষে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ সাইদুল ইসলাম জহির(২৮) নামে এক পর্যটকের মরদেহ তিনদিন পর মহেশখালী চ্যানেল থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে দেড়টার দিকে মহেশখালী চ্যানেলের শাপলাপুর ঘাট থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করেন।
ঘটনাস্থলে থাকা নিহতের ভাই জমির মরদেহটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন।
গত শুক্রবার দুপুরে পাঁচ বন্ধু কক্সবাজার ভ্রমণে এসে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এসময় নিখোঁজ হয়ে যান জহির। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানোর পর তার বন্ধু ও স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজ করতে থাকেন।অবশেষে তিনদিন পর রোববার মহেশখালী থেকে তার মরদেহটি খুঁজে পায়।
নিহত জহির চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই কক্সবাজার থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের কোন অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
ঘটনার সময় সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত লাইফগার্ড কর্মী মো. শুক্কুর জানিয়েছিলেন, শুক্রবার দুপুরে ভাটার সময় সাগরে বেশ স্রোত ছিল। এসময় প্রচুর পর্যটক সাগরে গোসল করছিল। তবে জহিরের ভেসে যাওয়ার ঘটনাটি কারো চোখে পড়েনি। ফলে উদ্ধার তৎপরতা চালানো যায়নি। বিকালে নিখোঁজের বিষয়টি তাদের জানানো হয়েছিল।
নিখোঁজ পর্যটকের বন্ধু সাকিব জানান, তারা পাঁচ বন্ধু গত শুত্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারে পৌঁছেন। এরপর সৈকতের সুগন্ধা পয়েন্টে দুটি কিটকট চেয়ার ভাড়া নেন। পরে সবাই সাগরে গোসল করতে নামেন।
খালাতো ভাই শামসুল ও জহির এক সাথে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নেমে গেলেও জহির সাঁতার না জানায় সে পেছনে কোমর পানিতে ছিল। এর ঘন্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে ট্যুরিস্ট পুলিশকে জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION