শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

সমুদ্রের প্রকৃতিক সম্পদ রক্ষা ও অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:
সমুদ্রের প্রকৃতিক সম্পদ রক্ষার লক্ষ্যে সরকার পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিশাল সমুদ্রের প্রকৃতিক সম্পদ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে সম্পদ অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধও জানিয়েছেন সরকারপ্রধান। সাথে পর্যটন নগরী কক্সবাজারে অপরিকল্পিত অবকাঠামো না করতে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাস্টারপ্ল্যান অনুযায়ী ভবন নির্মাণের তাগিদ দেন তিনি।

বুধবার ( ১৮ মে)  সকাল ১১ টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহন করে এই এই অফিস ভবনের উদ্বোধন করেন। কক্সবাজারে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, সমুদ্র সীমায় অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য সুনীল অর্থনীতি নিয়ে কাজ চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সমুদ্র সীমা ও পাহাড় মিলিয়ে একটি ভূখণ্ড আমরা পেয়েছি। এর প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা প্রয়োজন। এই সম্পদ রক্ষা করতে হবে। পর্যটকদের জন্য ব্যবস্থা থাকবে। কিন্তু প্রাকৃতিক পরিবেশ যেন নষ্ট না হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পর্যটন নগরীকে আকর্ষণীয় করতে অনেক ধরনের ব্যবস্থা নেয়া হয়। বিশেষ ধরনের আধুনিক ব্যবস্থাগুলোও আমরা ধীরে ধীরে নেবো। সেটিই আমরা চাচ্ছি। বাংলাদেশ এগিয়েছে। আমরা চাই, বাংলাদেশ এগিয়ে যাক। বিশ্বের বুকে সবচেয়ে উন্নত, সমৃদ্ধ ও সুন্দর দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠুক।

কক্সবাজার শহরের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সচিব মো. শহীদুল্লা খন্দকার ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী শরীফ আহমেদ এমপি, কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, একই মন্ত্রনালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার,
জেলা প্রশাসক মো. মানুনুর রশীদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

কউক চেয়ারম্যান  জানান, নানা সংকট-সীমাবদ্ধতা পেরিয়ে ৬ বছরের মধ্যে কউক নিজস্ব ভবনের কাজ শেষ করতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় কউকের ভবনসহ বড় উন্নয়ন কাজগুলো সম্ভব হচ্ছে।

তিনি বলেন বলেন,সরকার কউক ভবন নির্মাণের জন্যে ১ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেয়। এরপর ২০১৭ সালে এই জমিতে ১০ তলা স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ১শ ১৪ কোটি ৮৪ লাখ টাকা।

গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে এনডিই লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করেছে। প্রকল্পটি বাস্তবায়নের পর ৪ কোটি ৩১ লাখ টাকা বেচে গেছে।  ইতিমধ্যে এই টাকা সরকারি কোষাগারে ফেরৎ পাঠানো হয়েছে বলে জানান কউক চেয়ারম্যান ফোরকান আহমেদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION