শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন উপকূল থেকে ৩৩ শিশু, নারী ও পুরুষকে আটক করেছে নৌবাহিনী।
আটকদের মধ্যে ১২ নারী ও ১ শিশু ও ২০ জন পুরুষ ছিল।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম।
তিনি জানান, আটক ব্যক্তিরা বুধবার রাতে দালালচক্রের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিল। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তারা ক্যাম্প থেকে বেরিয়ে টেকনাফের বাহারছড়ায় জড়ো হয়। সেখান থেকে একটি পয়েন্ট দিয়ে নৌকায় ওঠে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। পরে নৌবাহিনীর টহল জাহাজ তাদের সেন্টমার্টিন থেকে আটক করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা।
ভয়েস/আআ