শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

মহেশখালীতে এক গাজা ব্যবসায়ী আটক

ভয়েস প্রতিবেদক,মহেশখালী:

মহেশখালী হোয়ানক হামিদুর রহমান পাড়া থেকে ১ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার হোয়ানক ইউপির হামিদুর রহমান পাড়ার মৃত আবুল খায়ের বসত বাড়ির পশ্চিম পাশের ছড়ায় হতে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার হামিদ পাড়র গ্রামের জাফর আলম,(প্রকাশ লাল বাঁশি) এর পুত্র জয়নাল আবেদীন (৩৩) প্রকাশ খোকন।

এ ঘটনায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হাই পিপিএম বলেন, হামিদুর রহমান পাড়ায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনের সঙ্গীয় ফোর্স উপস্থিত হই। উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে, আমরা জয়নাল আবেদীন’কে আটক করতে সক্ষম হই এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতার আসামীকে সোমবার সকালে মহেশখালী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আসামীকে গ্রেফতারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION