শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

কক্সবাজার সদর হাসপাতালের মর্গের ফ্রিজ নষ্ট, বরফ দিয়ে লাশ সংরক্ষণ

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজার সদর হাসপাতালের লাশ সংরক্ষণের জন্য রয়েছে একটি মাত্র ফ্রিজ। সেটিও ১০ দিন ধরে নষ্ট। ফলে ময়নাতদন্তের জন্য মর্গে লাশ সংরক্ষণ করতে ব্যবহার করা হচ্ছে সনাতন পদ্ধতি। ফ্রিজের কাজ বরফ দিয়ে চালানো হচ্ছে।

শনিবার (২৮ মে) সরেজমিনে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে দেখা যায়, লাশের জন্য অপেক্ষা করছেন বেশ কয়েকজন স্বজন। এ প্রতিবেদককে সাঈদ আহমেদ নামে একজন জানান, উখিয়া থেকে এসেছেন তিনি। বোনের ছেলে লাশের জন্য অপেক্ষা করছেন। বোনের ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কিন্তু মর্গে ময়নাতদন্তের সময় শেষ হওয়ায় মরদেহ রেখেই বাসায় চলে যেতে হয়।

সাঈদ আহমেদ অভিযোগ করে বলেন, শুনেছি মর্গের ফ্রিজ ১০ দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। তাই আমার বোনের ছেলের লাশের জন্য মর্গের লোকদের ১৫০০ টাকা দেই বরফ দিয়ে লাশটা রাখতে।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গে কাজ করা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, মর্গে ফ্রিজ একটাই। ড্রয়ার আছে ১২টা। কোনো কোনো দিন অনেক লাশ মর্গে আসে। কষ্ট করে ফ্রিজে রাখতাম। কিন্তু ১০ দিন ধরে ফ্রিজটি নষ্ট হয়ে পড়ে আছে। বর্তমানে তিনটি লাশ আছে মর্গে। এদের তিনটিই প্রায় পঁচে গেছে।

কক্সবাজারের সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, বিকল যন্ত্র ঠিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা থেকে প্রকৌশলী আসতে দেরি হচ্ছে। তাই ফ্রিজ ঠিক করতে বিলম্ব হচ্ছে।

ভয়েস/আআ/সূত্র: ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION