রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ভয়েস ডেস্ক:

মালয়েশিয়া সরকার জানিয়েছে, জীবনহানি বা নির্যাতনের ঝুঁকি থাকলে দেশটিতে আশ্রয় নেওয়া প্রথম দফার ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না।

বুধবার দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেন, প্রস্তাবিত প্রত্যাবাসন পরিকল্পনা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং কোন শরণার্থীদের ফেরত পাঠানো হবে তা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, মালয়েশিয়া একটি দায়িত্বশীল দেশ হিসেবে এমন পরিস্থিতিতে ৫ হাজার মিয়ানমারের শরণার্থীকে ফেরত পাঠাবে না, যদি তাদের নির্যাতনের শিকার হওয়ার বা জীবনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে।

তিনি আরও জানান, প্রত্যাবাসনের আগে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও যাচাই করা হবে।

গত ২৯ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, দ্বিপক্ষীয় আলোচনার পর মিয়ানমার মালয়েশিয়ায় অবস্থানরত প্রথম দফার ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী বসবাস করছে। তারা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিনের নির্যাতন ও সহিংসতার মুখে দেশ ছেড়ে পালিয়ে এসেছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে মিয়ানমারে সামরিক অভিযান ও সহিংসতার কারণে লাখ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ১৩ লাখেরও বেশি বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আর অনেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পৌঁছেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION