শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

৪০তম বিসিএস: নন-ক্যাডার পদে আবেদনপত্র আহ্বান

ভয়েস নিউজ ডেস্ক:

৪০তম বিসিএসের (বিশেষ) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা সম্ভব হয়নি। তবে নন-ক্যাডার পদে চাকরিতে আগ্রহী এমন প্রার্থীর কাছ থেকে অনলাইনে আবেদন চেয়েছে পিএসসি। আগামী ২ থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসে যেসব প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে নবম, দশম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে চান, তারা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন থেকে আবেদন করতে পারবেন, চলবে ১৬ জুন পর্যন্ত। টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা না দিলে নন-ক্যাডার পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪-এর নিয়মানুযায়ী সরকারের কাছ থেকে শূন্য পদের চাহিদা পাওয়া সাপেক্ষে মেধাক্রম ও অন্যান্য বিধিবিধান অনুসারে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। তবে এ ধরনের উদ্যোগ সুপারিশ পাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না। সরকারের কাছ থেকে শূন্য পদের প্রাপ্যতা এবং প্রার্থীর একাডেমিক ও অন্যান্য উপযুক্ততার ওপর নন-ক্যাডার পদে সুপারিশ পাওয়া নির্ভর করে।

গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION