শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
০৩-০২-২০১৫ ইং তারিখে উত্তরণ মডেল কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাহরুল উলুম (জ্ঞান তাপস) হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (রহ:) পীর সাহেব, বায়তুশ শরফ। সাথে রয়েছেন পরিচালনা কমিটির উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির তৎকালিন সভাপতি মুক্তিযুদ্ধের বীর সংগঠক নজরুল ইসলাম চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস.এম কামাল উদ্দিন,এডভোকেট ফরিদুল আলম পি.পি, এস.এম নজরুল ইসলামসহ অন্যান্যরা। দীপক শর্মা দীপু:
উত্তরণ মডেল কলেজ সরকারি অনুমোদন পাওয়ায় উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে কক্সবাজারের পথ আরো সুগম হলো। এখন কক্সবাজার পেল আরো একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান “উত্তরণ মডেল কলেজ”। যা কক্সবাজারের জন্য একটি অনন্য সুখবর। উচ্চ শিক্ষায় স্বপ্ন পূরণের জন্য অন্যান্য কলেজের পাশাপাশি শিক্ষার্থীরা এখন থেকে তাদের পছন্দের তালিকায় যোগ করতে পারবেন ‘উত্তরণ মডেল কলেজ।
২০২২ সালের ১০ মে শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ‘শিক্ষা প্রতিষ্ঠান সনাক্তকরণ নাম্বার’ প্রদান করেন। উত্তরণ মডেল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান সনাক্তকরণ তথা সরকারি অনুমোদন পাওয়ার EIIN নাম্বার হচ্ছে ১৩৯৪১৫।
পর্যটন শহর কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা উত্তরণ আবাসন প্রকল্পে প্রতিষ্ঠিত হয়েছে উত্তরণ মডেল কলেজ। কলেজ ক্যাম্পাসের চতুপার্শ্বে নানা প্রজাতির গাছ ও ফুলের বাগানে সৌন্দয্য বর্ধন করা হয়েছে। ইতিমধ্যে দ্বিতল বিশিষ্ট স্বয়ংসম্পূর্ণ একাডেমী ভবন নির্মান করা হয়েছে। এতে রয়েছে ল্যাবরেটরী, লাইব্রেরী, শিক্ষক মিলনায়তন, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা কমনরুম ও আইসিটি ল্যাবরেটরী এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শ্রেণীকক্ষ। আগামী শিক্ষা বছর থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কলেজের সামনে রয়েছে এসেম্বলী মাঠ আর রয়েছে সবুজ পাহাড় ঘেরা প্রাকৃতিক গ্যালারী সমৃদ্ধ সুবিশাল খেলার মাঠ। কক্সবাজার বাইপাসের মহাসড়কের দক্ষিণ পাশে কক্সবাজার শহরের প্রবেশদ্বার বাস টার্মিনাল সন্নিকটে অবস্থিত উত্তরণ মডেল কলেজ। এই কলেজের নিজস্ব ৪০ ফুট প্রশ^স্থ রাস্তা রয়েছে। রাস্তার দ্ইু ধারে সারি সারি গাছ। এমন প্রকৃতির নৈস্বর্গিক সৌন্দর্য্যে ঘেরা মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে উত্তরণ মডেল কলেজ।

প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা সবুজের ঘেরা উত্তরণ মডেল কলেজ ক্যাম্পাস।
শিক্ষা প্রসারের মহৎ উদ্দেশ্য নিয়ে এই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী কর্তৃক অধ্যক্ষ হিসেবে শ্রেষ্ঠত্বের স্বর্ণপদক প্রাপ্ত আধ্যাত্বিক ব্যক্তিত্ব জ্ঞানতাপস হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (র:) পীর সাহেব, বায়তুশ শরফ।
“সিরাজ স্যার যেটা ধরেন সেটাই আলোকিত প্রতিষ্ঠানে রুপ নেয়”- এমন উক্তি সবার মুখে মুখে শোনা যায়। আসলে বাস্তবেও তাই। সরকারের অনুমোদন পাওয়া উত্তরণ মডেল কলেজ প্রতিষ্ঠার কারিগর কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম। যিনি কক্সবাজার শহরের দুই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সফলতার সাথে। তাঁর হাত ধরে জেলার বর্তমান বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বরিয়া একাডেমি, বায়তুশ শরফ জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয়, উত্তরণ মডেল উচ্চ বিদ্যালয়, উত্তরণ প্রাইমারি স্কুল, বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানা, বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন হেফজখানা, বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা, এতদ অঞ্চলের সর্ববৃহৎ ও সর্বাধুনিক চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান কক্সবাজর বায়তুশ শরফ হাসপতালসহ সমগ্র জেলায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা প্রতিষ্ঠা করেছে। সেই মহান শিক্ষাবিদ উত্তরণ মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
যার আবেদনের প্রেক্ষিতে উত্তরণ মডেল কলেজ সরকারি অনুমোদন পেয়েছেন তিনি হচ্ছেন কক্সবাজারের আলোকিত রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের বীর সংগঠক উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সাবেক সফল সভাপতি প্রয়াত নজরুল ইসলাম চৌধুরী।
উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন শিক্ষায় আলোকিত ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) সফল অধ্যক্ষ একে এম ফজলুল করিম চৌধুরী। যিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছেন।
উত্তরণ মডেল কলেজ প্রতিষ্ঠা ও সরকারি অনুমোদন পাওয়ার ক্ষেত্রে যাদের অবদান রয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষাক্ষেত্রে জাতীয়ভাবে কক্সবাজার জেলার নাম শেষের দিকে বিশেষ করে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে যা আমাদের কাম্য নয়, উচ্চ শিক্ষায় এ জেলা রয়েছে আরো পিছিয়ে। কারিগরি ও বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কক্সবাজার জেলার শিক্ষায় এ অবস্থান থেকে শিক্ষা প্রসারের এ অগ্রযাত্রার সাথে নতুন করে প্রতিষ্ঠিত সরকারি অনুমোদনপ্রাপ্ত উত্তরণ মডেল কলেজ কক্সবাজারের শিক্ষা বিস্তারে মাইলফলক হবে- ইনশাআল্লাহ। এতে জাতীয়ভাবে কক্সবাজারে শিক্ষা হারের অবস্থান হবে আরো দৃঢ়।”
উত্তরণ মডেল কলেজ প্রতিষ্ঠা ও অনুমোদন পাওয়ার ক্ষেত্রে যাদের অবদান রয়েছেন তারা হচ্ছেন মাননীয় শিক্ষা মন্ত্রী দীপুমনি, শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সভাপতি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান। সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমদ এমপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব) ফোরকান আহমদ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহিদুল হক সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক. অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন, সদর উপজেলা শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এস. এম. কামাল উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ, এডভোকেট ফরিদুল আলম পিপি, শিক্ষক ফরিদ আহমদ, মরহুম ফজল করিম সিকদার, মরহুম গিয়াস উদ্দিন, মরহুম মুজিবুর রহমান, এস এম নজরুল ইসলাম, আবদুর রহীম, মো: রিদুওয়ানুল হক, ছৈয়দ করিম, মো: তৈয়ব, মাওলানা ওমর ফারুক, আবুল কালাম আবু, মাওলানা শফিউল আলম, উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির জিএম দেলোয়ার হোসেন সহ সমিতিরি সকল সদস্য।
ভয়েস/জেইউ।