শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আবদুল্লাহ

এম এ সাত্তার

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চেরাংঘর বাজারে সাড়ে পাঁচশত ফুট ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ জুন রবিবার বিকাল ৫ ঘটিকার সময় স্কাবেটর দিয়ে মাটি কেটে ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিএমখালী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ।

জানা যায়, ওয়ান পার্সেন্ট তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে এই ড্রেন নির্মাণ করা হবে। চেরাংঘর বাজার এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘ জলাবদ্ধতার কারণে দ্রুত পানি নিঃষ্কাশন ব্যবস্থা হওয়ায় সচেতন এলাকাবাসীসহ বাজারের ব্যবসায়ী মহল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশংসা করেন।প্রকল্পটি বাস্তবায়ন করবেন স্থানীয় ৪ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম।

ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কেফায়ত উল্লাহ, ১ নং ওয়ার্ড মেম্বার অহিদুল আলম, ৩ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, পল্লী চিকিৎসক যোগেশ চন্দ্র শর্মা, দফাদার আজিজুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের চকিদার দল, স্থানীয় গণ্যমান্যসহ বাজারে আগত শতশত উৎসাহী ব্যক্তিবর্গ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION