বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দ্রব্যমূল্যের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির সমাবেশ

ভয়েস নিউজ ডেস্ক:

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি। শুক্রবার সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের আয়োজন করে যৌথভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সমাবেশে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে পুলিশও রয়েছে সমাবেশ স্থলে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

সমাবেশে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ভযেস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION