শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আজিমুল্লাহ নামক এক ক্যাম্প মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যার ঘটনায় ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ সদস্যরা।
রবিবার (১১জুন) ভোরে বালুখালী ৯নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মোঃ হাসিম (৪০), মো: জাবের (৩২),মো: ইলিয়াছ (৪০)।
বিষয়টি নিশ্চিত করেন ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে ক্যাম্পের হেড মাঝি আজিমুল্লাহকসহ তিন মাঝিকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ক্যাম্প মাঝি আজিমুল্লাহকে মৃত ঘোষণা করেন। এর পর থেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচলনা করা হয়। ৭২ ঘন্টার মধ্যে এই হত্যার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করা হয়। তারা প্রথামিকভকবেই স্বীকার করেন এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভয়েস/আআ