শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

মহেশখালীতে ড্রেজার ডুবি: নিখোঁজ ২ শ্রমিকের এখনও খোঁজ মেলেনি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত দুটি ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের এখনও খোঁজ মেলেনি।
গত বুধবার (৮ জুন) সন্ধ্যায় মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসের চর সংলগ্ন বঙ্গোপসাগরে ড্রেজার ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে সম্ভাব্য নানা স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি।
স্থানীয় সুত্রমতে, গত বুধবার সন্ধ্যা সাতটায় দুটি ড্রেজার ডুবে যায়। পরে তিন শ্রমিক সাঁতার কেটে টাগবোটে উঠলেও অপর দুই শ্রমিক নিখোঁজ হয়ে পড়ে। ফলে এ ঘটনার পর  নিখোঁজ দুই শ্রমিকের উদ্ধারের জন্য চেষ্টা চালান প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
নিখোঁজ শ্রমিকেরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো, রমজান আলী (৫৩) ও মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)।
নিখোঁজ দুই শ্রমিক  মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করে  আসছে।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্ব হাডসনের ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান জানান, তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করে আসছেন। প্রকল্পে বালু আনলোডিং এর কাজ শেষ হওয়ায় গতকাল বুধবার বিকাল সাড়ে চারটায় পাঁচজন শ্রমিক নিয়ে দুইটি ড্রেজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কুহেলীয়া নদীতে যাচ্ছিলেন। কিন্তু সন্ধ্যায় সাতটার দিকে  ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসের চর সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ওইদুটি ড্রেজার ডুবে যায়। এ সময়  শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে অপর একটি টাগবোটে উঠলেও সাজ্জাদ হোসেন ও রমজান আলী নামের দুই শ্রমিক নিখোঁজ হয়ে পড়ে।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারের  নিরাপত্তা কর্মকর্তা মো, আলফাজ উদ্দিন  বলেন, দুটি ড্রেজার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। তাই নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য বৃহস্পতিবার সকাল থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তৎপরতা চালাচ্ছেন। তবে এখনো  পর্যন্ত দুই শ্রমিকের কোন সন্ধান মেলেনি।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, নিখোঁজ দুই শ্রমিকের খোঁজ নিতে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION