শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ হাইওয়ে সড়কে কাভার্ড ভ্যান গাড়ির ধাক্কায় ইজিবাইকে (টমটম) থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।

নিহতরা হলেন, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা(৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম(১০)।

সোমবার(২০ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার দিক থেকে আসা ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০ নম্বরের কাভার্ডভ্যানের ধাক্কায় উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্প দিক থেকে আসা একটি ইজিবাইক টমটম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।

তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION